Sunday, May 31, 2015

আল্লাহ তায়ালা দৌড়ান সালাফীদের এই ভ্রান্ত মতবাদ :-


পূর্বের আলোচনায় আমরা উল্লেখ করেছি যে, সালাফীদের আকিদা হলো আল্লাহ তায়ালা আরশে বসে আছেন। এরা আল্লাহর জন্য উঠা, নামা, দৌড়ানো, স্থানান্তর হওয়া সব কিছুই সাব্যস্ত করে। এ পর্বে আল্লাহর দৌড়ানো সম্পর্কে আলোচনা করবো।

হাদীসে রয়েছে, আল্লাহ তায়ালা বলেন, "আমার নিকট যে হেটে হাসে, আমি তার দিকে দৌড়ে যায়। " এই হাদীস থেকে তারা প্রমাণ দিয়েছে যে আল্লাহ পাক দৌড়ান। অথচ সহীহ আকিদার একজন শিশুও বুঝবে যে, এখানে দৌড়ানো দ্বারা আল্লাহ তায়ালা তাকে সাহায্য ও কবুল করা উদ্দেশ্য। যাই হোক, কতো বড় আশ্চর্যের বিষয়, এজাতীয় ভ্রান্ত বিশ্বাস রাখার পরেও এরা সহীহ আকিদার দাবী করে?


সউদি মুফতী বোর্ডের ফতোয়া:
*********************

সউদি মুফতী বোর্ডে প্রশ্ন করা হয়, আল্লাহ তায়ালার কী দৌড়ানোর গুণ রয়েছে। তারা উত্তর দেয়, হ্যা আল্লাহর জন্য দৌড়ানোর গুণ রয়েছে। অর্থাৎ আল্লাহ তায়ালা দৌড়ান। এ ফতোয়ায় সাক্ষর করেছে, ইবনে বাজ, আব্দুর রাজ্জাক আফিফী, আব্দুল্লাহ ইবনে গাদইয়ান, আব্দুল্লাহ বিন কুউদ।

ফতোয়া নং-৬৯৩২
[খ.৩, পৃ.১৪২]


ইবনে উসাইমিনের বক্তব্য:
*****************
ইবনে উসাইমিন বলেন,

"আল্লাহ তায়ালার জন্য দৌড়ানোর গুণ প্রমাণিত। .......সুতরাং এর উপর বিশ্বাস স্থাপন করা আবশ্যক"

[মাজমুউ ফাতাওয়া ও রসাইল, খ.১, পৃ.১৮২]

বিরোধী বক্তব্য:
**********


ইবনে জিবরীনের বক্তব্য:

ইবনে জিবরীন বলেন, " দৌড়ানো আল্লাহর গুণ নয়। বরং দৌড়ানো দ্বারা উদ্দেশ্য হলো, বান্দার প্রয়োজন পূরণে বিলম্ব না করা।"
বিস্তারিত:
http://audio.islamweb.net/audio/Fulltxt.php?audioid=149331



সালেহ আল-ফাউজানের বক্তব্য:

শায়খ সালেহ আল -ফাউজানের মতে, দৌড়ানো আল্লাহর কোন গুণ নয়।

বিস্তারিত:
http://www.alathary.net/vb2/showthread.php?12736-%C7%E1%E5%D1%E6%E1%C9-%E1%ED%D3%CA-%C8%D5%DD%C9-%E1%E1%E5-%C7%E1%DA%E1%C7%E3%C9-%D5%C7%E1%CD-%C7%E1%DD%E6%D2%C7%E4&s=9354b41efc504cacfee627988b532970


আলবানী সাহেবের আশ্চর্যজনক উত্তর:
*************************
আলবানী সাহেব দৌড়ানোর বিষয়ে আশ্চর্যজনক স্ববিরোধীতার আশ্রয় নিয়েছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,
" আল্লাহর তায়ালার অবতরণ ও আসার মতো দৌড়ানো আল্লাহর একটি গুণ"
[মাউসুয়াতুল আলবানী, খ.১, পৃ.২৫৮]

আল্লাহর আকার সম্পর্কে ভ্রান্ত আকিদা :-



এটি প্রমাণের ধারনাটি মূলত: ইহুদী ধর্ম থেকে এসেছে। ইহুদীরা আল্লাহ তায়ালাকে মানুষের আকৃতিতে বিশ্বাস করে। মানুষের প্রায় সব গুণাগুণ আল্লাহর জন্য সাব্যস্ত করে থাকে। দেহবাদী আকিদার ক্ষেত্রে ইহুদীদের এসব জঘন্য আকিদা কাররামিয়া ও শিয়াদের মাধ্যমে ইসলামী আকিদায় প্রবেশ করে। পরবর্তীতে কাররামিয়াদের অনুসারী তথাকথিত সালাফীরাও এসব বাতিল আকিদা লালন করে এবং সমাজে দেহবাদী আকিদা প্রচার করতে থাকে।



               আল্লাহর আকার সম্পর্কে ইহুদী আকিদা:



ওল্ড টেস্টামেন্টের বুক অব জেনেসিসে রয়েছে,
And God said, Let us make man in our image, after our likeness: and let them have dominion over the fish of the sea, and over the fowl of the air, and over the cattle, and over all the earth, and over every creeping thing that creepeth upon the earth.

"প্রভূ বললেন, আমি আমার আকৃতিতে, আমার সাদৃশ্যে মানুষ সৃষ্টি করবো, যারা মাছ, সমুদ্র.....জয় করবে"

[বুক অব জেনেসিস, পরিচ্ছেদ-১, শ্লোক-২৬]

একই বইয়ের ২৭ নং শ্লোকে রয়েছে,

So God created man in his own image, in the image of God created he him; male and female created he them.

অর্থাৎ সুতরাং প্রভূ মানুষকে নিজের আকৃতিতে সৃষ্টি করলেন; প্রভূর আকৃতিতে মানুষকে সৃষ্টি করলেন। আর তাদেরকে সৃষ্টি করলেন পুরুষ ও মহিলা হিসেবে।
[বুক অব জেনেসিস, পরিচ্ছেদ-১, শ্রোক, ২৭]

অনলাইন ভার্সন:
http://studybible.info/KJV/Genesis%201:27

ইহুদীদের কিতাব থেকে আল্লাহর আকার প্রমাণ:

তথাকথিত সালাফীরা যে ইহুদীদের কিতাব থেকে তাদের এই আকিদাটি নিয়েছে, এটি আমাদের মৌখিক কোন দাবী নয়। বরং তাদের কিতাবেই বিষয়গুলো স্পষ্ট রয়েছে।



                       সালাফীদের বক্তব্য:



সালাফীদের অন্যতম শায়খ হলেন আব্দুল আজিজ রাজেহী ও শায়খ সালেহ ইবনে আব্দুল আজিজ আলুশ শায়খ। তাদের মতে আল্লাহ তায়ালার সুরত বা আকৃতি রয়েছে। এই সুরত হলো আল্লাহর শিকল বা গঠন ও অবকাঠামো। আল্লাহ তায়ালার এই গঠন ও অবকাঠামোর মাধ্যমে তিনি অন্যদের থেকে পৃথক হয়ে থাকেন। আল্লাহ তায়ালার বিদ্যমান হওয়ার জন্য এমন একটি সুরত বা গঠন প্রয়োজন, যার মাধ্যমে তিনি অস্তিত্বশীল হয়ে থাকেন।

[বয়ানু তা'লবিসিল জাহমিয়া, পৃ.৪৫৫]



                 সৌদি মুফতী বোর্ডের ফতোয়া:



সালাফীরা শুধু আল্লাহ তায়ালার আকার আছে, একথা বলেই ক্ষ্যান্ত হয় না। বরং তাদের মতে আল্লাহর আকার হলো মানুষের মতো। এর স্বপক্ষে তারা দলিল দিয়ে থাকে, আল্লাহ তায়ালা আদম আ. কে নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন এই হাদীস দ্বারা। তাদের মতে আল্লাহ তায়ালা আদম আ. কে আল্লাহর নিজের আকৃতি অনুযায়ী সৃষ্টি করেছেন। বরং তাদের নিকট আল্লাহর আকার ও মানুষের আকারের মাঝে একটি মা'নায়ে কুল্লী বা সামষ্টিক অর্থ রয়েছে। অর্থাৎ উভয়ের আকৃতি একই রকম। তবে এই মা'নায়ে কুল্লী বা সামষ্টিক অর্থ থাকা সত্ত্বেও আল্লাহর আকৃতি মানুষের সাথে সাদৃশ্য রাখে না। অর্থাৎ আল্লাহর একটি গঠন বা আকৃতি রয়েছে যেটা মানুষের মতো। কিন্তু এই গঠন হুবহু মানুষের আকৃতির সাইজ, রং বা পরিমাপ এক নয়। তাদের নিকট আল্লাহর আকার ও মানুষের আকারের মাঝে গুণগত পার্থক্য বিদ্যমান কিন্তু সমষ্টিগতভাবে উভয় আকৃতি একই রকম। এই কথাটি সৌদি মুফতী বোর্ডের পক্ষ থেকে ফতোয়া দেয়া হয়েছে। (নাউযুবিল্লাহ) ফতোয়া নং-২৩৩১



ইবনে উসাইমিনের বক্তব্য:

"ইবনে উসাইমিনের মতে আল্লাহর গুণের সাথে মানুষের সাদৃশ্য রয়েছে। তার মতে আল্লাহর হাত ও মানুষের হাতের মাঝে সাদৃশ্য রয়েছে। আল্লাহর চোখ ও মানুষের চোখের মাঝে সাদৃশ্য রয়েছে। আল্লাহর চেহারার সাথে মানুষের চেহারার সাদৃশ্য রয়েছে। তবে আল্লাহর হাত হুবহু মানুষের হাতের মতো নয়।" অর্থাৎ ইবনে উসাইমিনের মতে আল্লাহর সাথে মানুষের সাদৃশ্য রয়েছে কিন্তু আল্লাহর হাত হুবহু মানুষের হাতের মতো নয়।
এই হুবহু জিনিসটা বোঝার জন্য ছোট্র একটি উদাহরণ দিচ্ছি,
আমরা জানি ত্রিভুজ কয়েক প্রকার। এর মধ্যে এক প্রকার ত্রিভুজ হলো, সমবাহু ত্রিভুজ। অর্থাৎ একটা ত্রিভুজকে অপর আরেকটি ত্রিভুজের কোণ ও বাহুর দিক থেকে সমান। একটাকে আরেকটা দিয়ে রিপ্লেস করা যায়। কিন্তু সমবাহু ত্রিভুজ ছাড়া অন্যান্ সব ত্রিভুজই একটা আরেকটার সাথে সাদৃশ্য রাখে। কিন্তু এগুলো তো একটা আরেকটা হুবহু একই রকম নয়।
সারকথা হলো, ইবনে উসাইমিনের মতো আল্লাহ তায়ালা ও মানুষের মাঝে সাদৃশ্য রয়েছে কিন্তু আল্লাহ ও মানুষ হুবহু এক নয়। আল্রাহর চেহারার সাথে মানুষের চেহারার সাদৃশ্য রয়েছে, কিন্তু আল্রাহ ও মানুষের চেহারা হুবহু এক নয়।


সালাফীদের শায়খ হামুদ বিন আব্দুল্লাহ তুয়াইজারী একটি কিতাব লিখেছে। কিতাবের নাম, আকিদাতু আহলিল ইমান ফি খালকি আদম আলা সুরতির রহমান ( মু'মিনের বিশ্বাস: আল্লাহ তায়ালা আদম আ. কে আল্লাহর আকৃতিতে সৃষ্টি করেছেন)। সৌদি শায়খ ইবনে বাজ এই কিতাবের উপর একটি ভূমিকা লেখে দিয়েছে। কিতাবের ভূমিকায় ইবনে বাজ লিখেছে, আল্লাহ তায়ালার নিজ আকৃতিতে আদম আ. কে সৃষ্টি করেছেন এটি সালাফে সালেহীনের আকিদা। তিনি অন্যান্য আলেমদেরকে এটি বিশ্বাস করার আহ্বান জানিয়েছেন। হামুদ বিন আব্দুল্লাহ আত-তুয়াইজারী এ কিতাবটি একটি জঘন্য কিতাব। তার বক্তব্যগুলো স্পষ্ট মুজাসসিমাদের বক্তব্য। সে মূলত: দেহবাদী আকিদা প্রমাণের জন্য এই বই লিখেছে। এই তুয়াইজারী আল্লাহর আকৃতি প্রমাণের জন্য তাউরাত থেকে প্রমাণ দিয়েছে যে, আল্লাহর আকৃতি রয়েছে।



                  সালাফী আলেমদের বিরোধীতা:



সালাফী আলেমদের মাঝে শায়খ আলবানী আল্লাহর আকার বা আকৃতি অস্বীকার করেছেন। এছাড়াও ইবনে খোযাইমা তার কিতাবুত তাউহীদে আল্লাহর আকৃতি অস্বীকার করেছেন। আলবানী সাহেবের ছাত্র নাসীব রিফায়ীও আল্লাহর আকৃতি অস্বীকার করেছেন।

আলবানী সাহেবের বক্তব্য:
শায়খ আলবানী ইবনে বাজের ভূমিকা সমৃদ্ধ কিতাব "আকিদাতু আহলিল ইমান ফি খালকি আদম আলা সুরতির রহমান" ( মু'মিনের বিশ্বাস: আল্লাহ তায়ালা আদম আ. কে আল্লাহর আকৃতিতে সৃষ্টি করেছেন) কঠোর সমালোচনা করেছেন। তিনি তুয়াইজারীর লেখা এই কিতাব সম্পর্কে সহীহু আদাবিল মুফরাদে লিখেছেন,
" তুয়াইজারী "আকিদাতু আহলিল ইমান ফি খালকি আদম আলা সুরতির রহমান" ( মু'মিনের বিশ্বাস: আল্লাহ তায়ালা আদম আ. কে আল্লাহর আকৃতিতে সৃষ্টি করেছেন) এই কিতাব লিখে সালাফী আকিদা ও রাসূল স. এর হাদীসের প্রতি নিকৃষ্ট কাজ করেছে।"

তুয়াইজারী সম্পর্কে শায়খ আলবানী বলেন, সে হাদীস নিয়ে কথা বলার যোগ্য নয় এবং আলেমদের বক্তব্য বিকৃত করে থাকে। অর্ধেক বক্তব্য উল্লেখ করে এবং অর্ধেক ছেড়ে দেয়।
[সহীহু আদাবিল মুফরাদ, ৩৭৫ পৃ.]

এছাড়াও দেখুন, ফাতাওয়াশ শায়খ আলবানী ফিল মদিনাতি ওয়াল ইমারত, পৃ,১৬-১৭। মুখতাসারু সহীহিলি বোখারী, খ.২, পৃ.১৭৮।


আলবানী সাহেব আল্লাহর আকৃতি অস্বীকার করায় অন্যান্য সালাফী শায়খরা তার উপর বেশ চটেছেন। সালাফীদের দু'জন শায়খ স্পষ্ট আলবানীর সমালোচনা করেছে। এরা হলেন, শায়খ আব্দুর রাজ্জাক আফিফী ও শায়খ আব্দুল্লাহ দাবিশ।

আব্দুর রাজ্জাক আফিফীর বক্তব্য:

"আল্লাহ তায়ালা আদম আ. কে নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। এটিই সঠিক। যদিও আলবানী ও নাসীব রিফায়ী এর বিরোধীতা করেছে"

[ফাতাওয়া ও রসাইল, পৃ.১৬০,, খ.১]


আব্দুল্লাহ দাবিশ এর বক্তব্য:
****************

শায়খ আব্দুল্লাহ দাবিশ আলবানী সম্পর্কে লিখেছে,
" আলবানীর মতটি আমি দেখেছি। এটি আহলে সুন্নতের বক্তব্যের বিরোধী এবং পথভ্রষ্ট জাহমিয়াদের বক্তব্যের অনুরুপ"
[দিফাউ আহলিস সুন্নাহ, পৃ.৫]


যারা আল্লাহর আকার সাব্যস্ত করে তাদের সম্পর্কে ইমাম কুরতুবী রহ. এর বক্তব্য:

যারা আল্লাহর আকার সাব্যস্ত করেছে এবং আল্লাহর আকৃতিতে মানুষকে সৃষ্টি করা হয়েছে এধরনের বিশ্বাস রাখে, ইমাম কুরতুবী তাদেরকে মুশাববিহা বলেছেন। ইমাম কুরতুবী এধরনের আকিদা পোষণকারীদেরকে কাফের পর্যন্ত বলেছেন।

[আল-মুফহিম, খ.৬, পৃ.৫৯৮]


সালাফীদের কল্পনায় Sky God
যা একদম কুফর ,শিরিক


সালাফী দের কল্পনায় Sky God (নানাউযুবিল্লাহ)


ফিত্নাবাজ ইবনে  বায


ফিত্নাবাজ সওদী  গ্রেন্ড মুফতী

সালাফীদের গুরু আলবানী



ভয়ানক ফিতনা বিললাল ফিলিপস

আল্লাহর সীমা আছে বলে সালাফীদের ভ্রান্ত মতবাদ :-



ইবনে বাজের বক্তব্য :-
******************
"ইবনে বাজের মতে আল্লাহর সীমা রয়েছে। তবে আল্লাহর সীমা তিনি ছাড়া আর কেউ জানেন না।"
আমরা কুরআন ও হাদীসের কোথাও এধরনের কোথা পাইনি। আল্লাহ পাক ভালো জানেন, ইবনে বাজ এধরনের কথা কোথায় পেলেন। সীমা থাকা সম্পূর্ণ সৃষ্টির বৈশিষ্ট্য। এটি আল্লাহর জন্য সাব্যস্তের ব্যাপারে কেন এতো মরিয়া, আল্লাহ পাকই ভালো জানেন। ত্বহাবী শরীফে স্পষ্ট লেখা রয়েছে, আল্লাহ তায়ালা সীমা-পরিসীমা থেকে পবিত্র। এই স্পষ্ট বক্তব্যের বিকৃত ব্যাখ্যা করে তিনি লিখেছেন,

ইবনে বাজ তার মাজমুউ ফাতাওয়া তে বলেছেন,
" আল্লাহর সীমা রয়েছে, তবে সেটা তিনিই জানেন, বান্দা জানেন না"

[মাজমুউ ফাতাওয়া, খ.২, পৃ.৭৮]


ইবনে উসাইমিনের বক্তব্য:
*****************
ইবনে উসাইমিনের মতে হদ বা সীমা দ্বারা উদ্দেশ্য হলো, আল্লাহ তায়ালা সৃষ্টি থেকে পৃথক। সৃষ্টি ও আল্লাহর মাঝে পার্থক্যের যে সীমা রয়েছে, সেটি আল্লাহর জন্য সত্য। অর্থাৎ ইবনে উসাইমিনের নিকট হদ বা সীমার অর্থ হলো, সৃষ্টি ও আল্লাহর মাঝে পার্থক্যের সীমা।

[শরহুল আকিদাতিল ওয়াসিতিয়া, খ.১,পৃ.৩৭৯]


ইবনে জিবরীনের বক্তব্য:
********************
সালাফী শায়খ ইবনে জিবরীনের মতে আল্লাহ ও সৃষ্টির মাঝে একটি সীমা রয়েছে। এর মাধ্যমে সৃষ্টি ও আল্লাহর মাঝে পার্থক্য করা হয়।

[আর-রিয়াজুন নাদিয়্যা, খ.২, পৃ.১৫]


সালেহ আল-ফাউজানের বক্তব্য:
********************

সালেহ আল-ফাউজানের মতে হদ বা সীমার অর্থ হলো, বাস্তবতা। অর্থাৎ আল্লাহর হদ আছে এর অর্থ হলো, আল্লাহ প্রকৃত পক্ষেই আরশের উপর সমাসীন হয়েছেন।
সালেহ আল-ফাউজানের মতে, হদ দ্বারা কোন সীমা উদ্দেশ্য নয়।

[শরহু লুময়াতিল ই'তেকাদ, পৃ.২৯৭]


আলবানী সাহেবের বক্তব্য:
*****************

হাম্বলী মাজহাবের একজন আলেম মাহমুদ ইবনে আবিল কাসিম দাশতী একটা কিতাব লিখেছেন। তার কিতাবের নামটা আশ্চর্যজনক। ইসবাতুল হদ্দি লিল্লাহি তায়ালা ও বিয়ান্নাহু কাইদুন ও জালিসুন আলাল আরশ ( আল্লাহর সীমার প্রমাণ এবং আল্লাহ তায়ালা যে আরশে বসে আছেন, এর প্রমাণ)। সৌদি আরবের কয়েকজন শেইখ আবার এই নিকৃষ্ট কিতাবটিও তাদের আকিদার কিতাব হিসেবে ছেপেছে।

আলবানী সাহেব দাশতীর এই কিতাব সম্পর্কে বলেন,
" কুরআন ও সুন্নাহে (আল্লাহর সীমা ও বসার) কোন প্রমাণ নেই"
[মাখতুতাতু দারিল কুতুবিজ জাহিরিয়া, পৃ.৩৭৬]

আল্লাহর ছায়া সম্পর্কে সালাফীদের ভ্রান্ত আকিদা :-


     

                      আল্লাহ তায়ালার ছায়া (নাউযুবিল্লাহ) :



ইবনে বাজের বক্তব্য:
**************
সালাফীদের বিখ্যাত শায়খ আব্দুল্লাহ ইবনে বাজের মতে আল্লাহ তায়ালার ছায়া রয়েছে। তিনি তার কিতাবে স্পষ্ট বলেছেন, আল্লাহ তায়ালার ছায়া রয়েছে। আর কিয়ামতের দিন আল্লাহর এই ছায়ার নীচে সাত শ্রেণির মানুষকে আশ্রয় দিবেন।

ইবনে বাজ তার মাজমুউ ফাতাওয়া ও মাকালাতে লিখেছেন,

প্রশ্ন: হাদীসে রয়েছে, যে দিন কোন ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তায়ালা সাত শ্রেণির মানুষকে তার নিজ ছায়ার তলে স্থান দিবেন। আল্লাহ তায়ালার ক্ষেত্রে এই গুণ সাব্যস্ত করা যাবে যে, আল্লাহর ছায়া রয়েছে?
উত্তর: হ্যা। যেমনটি হাদীসে রয়েছে। কোন কোন বর্ণনায় রয়েছে, আল্লাহ তায়ালা তার আরশের ছায়ায় স্থান দিবেন। কিন্তু বোখারী মুসলিমের বর্ণনায় রয়েছে, তিনি তার নিজ ছায়ায় স্থান দিবেন। সুতরাং " আল্লাহ তায়ালার শান অনুযায়ী আল্লাহর ছায়া রয়েছে। "
[মাজমুউ ফাতাওয়া ও মাকালাত, খ.২৮, পৃ.৪০২]




                       সালাফীদের মধ্যে আকিদাগত স্ববিরোধ :-



ইবনে উসাইমিনের বক্তব্য:

ইবনে উসাইমিনের মতে, এটি আল্লাহ তায়ালার নিজস্ব ছায়া নয়। বরং আল্লাহর সৃষ্ট ছায়া। তিনি আকিদাতুল ওয়াসিতিয়া এর ব্যাখ্যায় লিখেছেন,
" সে দিন আল্লাহর ছায়া ব্যতীত অর্থাৎ আল্লাহর সৃষ্ট ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না। কেউ কেউ ধারণা রাখে যে, এটি আল্লাহর নিজস্ব ছায়া। নিশ্চয় এটি বাতিল ও ভ্রান্ত। কেননা, এর দ্বারা সূর্য আল্লাহর উপরে হওয়া আবশ্যক হয়।"
[শরহু আকিদাতিল ওয়াসিতিয়্যা, খ.২, পৃ.১৩৬]

ইবনে উসাইমিন রিয়াজুস সালেহীন এর একটি ব্যাখ্যা লিখেছেন। রিয়াজুস সালেহীনের ব্যাখ্যায় তিনি বলেছেন,

"ছায়া দ্বারা উদ্দেশ্য হলো, এমন ছায়া যা আল্লাহ তায়ালা কিয়ামতের দিন সৃষ্টি করবেন। তার প্রিয় বান্দাদের যাকে ইচ্ছা এর নীচে ছায়া দান করবেন। এর দ্বারা আল্লাহর নিজের ছায়া উদ্দেশ্য নয়। ......যে ছায়া দ্বারা আল্লাহর নিজের ছায়া আছে বলে বিশ্বাস রাখে সে গাধার চেয়েও নির্বোধ"

[শরহু রিয়াজিস সালেহীন, খ.৩, পৃ.৩৪৭]



শায়খ আব্দুর রহমান ইবনে নাসির আল-বাররাক এর বক্তব্য:

সালাফী শায়খ আব্দুর রহমান ইবনে নাসের আল-বাররাক বলেন,
" ছায়া হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহর দিকে ছায়ার সম্পৃক্ততা মুলত: ছায়ার মর্যাদা ও আল্লাহর মালিকানাধীন বোঝানো উদ্দেশ্য। এই হাদীস থেকে বলা যাবে না যে, আল্লাহর নিজের ছায়া রয়েছে"
[ফাতহুল বারীর টীকা, ২য় খন্ড, পৃ.৫০৩]

শায়খ আলবানীর বক্তব্য:

সালাফীদের শায়খ নাসীরুদ্দিন আলবানী কিয়ামতের দিনের ছায়া সম্পর্কে বলেন, আল্লাহর ছায়া দ্বারা উদ্দেশ্য হলো, আল্লাহর মালিকানাধীন ছায়া। যে ছায়ার মালিক আল্লাহ তায়ালা। এখানে আল্লাহর নিজের ছায়া উদ্দেশ্য নয়। তিনি লিখেছেন,
" আল্লাহর দিকে ছায়ার সম্পৃক্ততা আল্লাহর মালিকানা বোঝানোর জন্য। ... এ ছায়া দ্বারা মুলত: আরশের ছায়া উদ্দেশ্য"

[মাউসুয়াতুল আলবানী, খ.১, পৃ.৩৬৬]

ইস্তাওয়া শব্দের ভুল ব্যাখ্যায় সালাফীদের ভ্রান্ত আকিদা ও আকিদাগত মতবিরোধ :



                         ইস্তাওয়া শব্দের ভুল অর্থ ও সালাফীদের ভ্রান্ত মতবাদ :



ইবনে উসাইমিনের বক্তব্য:

সালাফীদের ইমাম ইবনে তাইমিয়া রহ. আল-আকিদাতুল ওযাসিতিয়্যা নামে একটি আকিদার কিতাব লিখেছেন। আকিদাতুল ওয়াসিতিয়্যা ব্যাখ্যা লিখেছেন ইবনে উসাইমিন। তিনি এর নাম দিয়েছেন, শরহুল আকিদাতিল ওয়াসিতিয়্যা। কিতাবটি দারু ইবনিল জাওযী প্রকাশ করেছে। ইবনে উসাইমিন এ কিতাবে লিখেছে,

" ইস্তাওয়ার অর্থ হলো, উচু হওয়া ও স্থির হওয়া"

[শরহুল আকিদাতিল ওয়াসিতিয়্যা, খ.১, পৃ.৩৫৭, দারু ইবনিল জাওযী]

ইবনে জিবরীনের বক্তব্য:

সালাফী শায়খ ইবনে জিবরীন আল-আকিদাতুল ওয়াসিতিয়্যার একটি ব্যাখ্যা লিখেছেন। তিনি এর নাম দিয়েছেন, আত-তালিকাতুজ জাকিয়্যা। তিনি এ কিতাবে লিখেছেন,

" অধিকাংশ আহলে সুন্নতের মতে "ইস্তাওয়া" এর অর্থ হলো স্থির হওয়া (এটা জঘন্যতম মিথ্যা কথা)"

[আত-তা'লিকাতুজ জাকিয়্যা, পৃ.২১১-২১২, খ.১]

সালেহ আল-ফাউজানের বক্তব্য:

সালাফী শায়খ সালেহ আল-ফাউজান তার শরহু লুমআতিল ই'তেকাদ কিতাবে লিখেছে,
" সালাফে সালেহীন ইস্তাওয়ার একটি ব্যাখ্যা করেছেন " স্থির হওয়া"

[শরহু লুময়াতিল ই'তেকাদ, পৃ.৯১]



                          সালাফী শায়খদের স্ববিরোধীতা:



পূর্বে যাকে আহলে সুন্নতের আকিদা, সালাফে সালেহীনের আকিদা হিসেবে উল্লেখ করা হলো, সে আকিদা সম্পর্কে সালাফী শায়খরা বলছেন, এসব আকিদা থেকে আমরা সম্পূর্ণ মুক্ত। এধরনের দ্বিমুখী কথা সত্যিই বিস্ময়কর। সালাফীদের বিখ্যাত শায়খ, সউদি মুফতী বোর্ডের সদস্য ড. বকর আবু যায়েদ এই আকিদাকে সালাফীদের সম্পর্কে মিথ্যাচার বলে উল্লেখ করেছেন। অর্থাৎ ইবনে তাইমিয়ার মতে আল্লাহ তায়ালা আরশে বসে আছেন। এমনকি তার মতে আল্লাহ তায়ালা মাছির পিঠেও বসতে পারেন। ইবনে তাইমিয়া যে আল্লাহর স্থির হওযার কথা বলেছেন, ড. বকর আবু যায়েদ এটি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার মতে যারা ইবনে তাইমিয়া সম্পর্কে এধরনের কথা বলে তারা ইবনে তাইমিয়ার উপর মিথ্যাচার করে। কারণ ইবনে তাইমিয়া আল্লাহর স্থির হওয়ার আকিদা রাখতো না। ড. বকর আবু যায়েদ লিখছেন,

" কিছু বিভ্রান্ত লোক ইবনে তাইমিয়া সম্পর্কে বলেছে, তিনি আল্লাহর আরশের উপর স্থির হওয়ার কথা বলেছেন। এটি ইবনে তাইমিয়ার উপর মিথ্যাচার ছাড়া কিছুই নয়"
[মু'জামুল মানাহিল লফজিয়্যা, পৃ.৯১]


আলবানীর বক্তব্য:

সালাফীদের শায়খ নাসীরুদ্দিন আলবানী লিখেছে,
" আল্লাহ তায়ালার ক্ষেত্রে স্থির হওয়ার কথা বলা বৈধ নয়। কারণ এটি মানুষের বৈশিষ্ট্য বা গুণ"
[মাওসুয়াতুল আলবানী, পৃ.৩৪]

আল্লাহ আরশের উপর বসে আছেন বলে সালাফীদের ভ্রান্ত আকিদা :-



ইস্তেওয়া শব্দের সঠিক অর্থ জেনে নিন (পর্ব-১-৩)

http://goo.gl/WuuBru

http://goo.gl/jJEAvP

http://goo.gl/5Eotmx

আল্লাহ সম্পর্কিত আকিদা : আল্লাহ তায়ালা স্থান ও দিক থেকে পবিত্র :-

http://goo.gl/Dv8hrt




এই পর্বে ইহুদী খৃষ্টান ধর্মের আকিদার সাথে মিল রেখে সালাফী, আহলে হাদিস দের আকিদা সেটা প্রমান করব :-

ইসলাম ধর্মে তাদের বিপরীত করার আদেশ রয়েছে কিন্তু সালাফীরা তাদের আকিদাহকে ধরেছেরেছে :


বলে দিনঃ অপবিত্র ও পবিত্র সমান নয়, যদিও অপবিত্রের প্রাচুর্য তোমাকে বিস্মিত করে। অতএব, হে বুদ্ধিমানগণ, আল্লাহকে ভয় কর-যাতে তোমরা মুক্তি পাও। ৫:৯৯-১০০”

তোমরা অগ্নিপূজকদের বিপরীত কর"। [(মুসলিম ২,৫১০]



"তোমরা তোমাদের পূর্ববর্তীদের স্বভাবের অনুসরণ করবে, প্রতি পদে পদে, এমনকি তারা যদি কোন ধাব(গুইসাপের গর্ত) এও প্রবেশ করে তবে তোমরাও তাই করবে।" আমরা (সাহাবাগণ) জানতে চাইলাম, "হে আল্লাহর রাসূল ! আপনি কি ইহুদী ও নাসারাদের অনুকরণের কথা বলছেন?" তিনি বললেন, "নয়তো কারা?" (বুখারী, মুসলিম)

রসূলুল্লাহ ( সঃ) বলেন,
" যে ব্যক্তি যে জাতির সামঞ্জস্যতা অবলম্বন করবে সে কিয়ামতের দিন তাদেরই অন্তর্ভুক্ত হবে। " [ আবূ দাউদ ৪/৪০৩১ মুসনাদে আহমদ ২/৫০]



___________________




                 আরশে বসার ব্যাপারে ইহুদী আকিদা:



অল্ড টেস্টামেন্টের ফাস্ট কিং বইয়ে রয়েছে,
And Micaiah said, “Therefore hear the word of the LORD: I saw the LORD sitting on his throne, and all the host of heaven standing beside him on his right hand and on his left;
অর্থাৎ সুতরাং প্রভূর বাণী শোনো। আমি প্রভূকে তার কুরসীর উপর বসা দেখলাম এবং আসমানের সকল সৈন্য তার ডান ও বাম পাশে দাড়ানো ছিলো।
[ অল্ড টেস্টামেন্ট, দি বুক অফ ফাস্ট কিং, পরিচ্ছেদ ২২, শ্লোক, ১৯]

অনলাইন ভার্সন:
http://biblehub.com/1_kings/22-19.htm

অল্ড টেস্টামেন্টের দি বুক অব সামে রয়েছে,
you have sat on the throne, giving righteous judgment.

অর্থ: আপনি ন্যায়-পরায়ণ হিসেবে কুরসীতে উপবেশন করেছেন। [বুক অব সাম, পরিচ্ছেদ,৯, শ্লোক, ৪।]

অল্ড টেস্টামেন্টের বুক অব সামে রয়েছে,
God reigns over the nations; God sits on his holy throne.
অর্থ: প্রভূ জাতিসমূহের উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন, প্রভূ তার পবিত্র কুরসীতে বসলেন।
[ বুক অব সাম, পরিচ্ছেদ, ৪৭, শ্লোক, ৮]

অনলাইন ভার্সন:
http://biblehub.com/psalms/47-8.htm

বাইবেলের নিউ টেস্টামেন্টে রয়েছে,
and crying out with a loud voice, “Salvation belongs to our God who sits on the throne

অর্থাৎ উচু স্বরে চিৎকার করে কেদে উঠলো এবং বলল, আমাদের প্রভূর জন্য মুক্তি, যিনি তার কুরসীতে বসে আছেন।

[The Book of Revelation, পরিচ্ছেদ, ৭, শ্লোক, ১০]

অনলাইন ভার্সন:
http://biblehub.com/revelation/7-10.htm

একই পরিচ্ছেদের ১৫ নং শ্লোকে রয়েছে,

"That is why they stand in front of God's throne and serve him day and night in his Temple. And he who sits on the throne will give them shelter.

অথাৎ আরশে উপবেশনকারী তাদেরকে আশ্রয় দিবে।

[The Book of Revelation, পরিচ্ছেদ, ৭, শ্লোক, ১৫]

অনলাইন ভার্সন,
http://biblehub.com/revelation/7-15.htm

একই বইয়ের ৪ নং পরিচ্ছেদে রয়েছে,
And when those beasts give glory and honour and thanks to him that sat on the throne, who liveth for ever and ever
অর্থাৎ তারা সেই সত্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলো যিনি আরশে বসে আছেন, যিনি চিরণ্জীব।
[The Book of Revelation, পরিচ্ছেদ, ৪, শ্লোক, ৯]
http://biblehub.com/revelation/4-9.htm




                     কাররামিয়াদের আকিদা:



১. মুহাম্মাদ ইবনে কাররামের একটি মৌলিক ভ্রান্ত আক্বিদা হলো, আল্লাহ তায়ালা দেহ ও শরীর বিশিষ্ট। তার দেহের একটি সীমা ও সমাপ্তি রয়েছে। তার মতে আল্লাহর দেহের নিচের দিকের কেবল সীমা ও সমাপ্তি রয়েছে, যেই দিক আরশের সাথে সংশ্লিষ্ট।


২. ইবনে কাররামের আরেকটি আক্বিদা হলো, আল্লাহ তায়ালা আরশের উপরের অংশ স্পর্শ করে আছেন।

৩. ইবনে কাররামের বিশ্বাস হলো, আল্লাহ তায়ালা আরশের উপর স্থির হয়ে আছেন। সত্ত্বাগতভাবে তিনি উপরের দিকে রয়েছেন। আরশ হলো আল্লাহর অবস্থানের স্থান।

বিস্তারিত দেখুন,
আল-ফারকু বাইনাল ফিরাক, পৃ.২০৩, আল-মিলালু ওয়ান নিহাল, পৃ.১০৮, ই’তেকাদু ফিরাকিল মুসলিমিন, পৃ.১৭, আল-ফারকু বাইনাল ফিরাক, পৃ.২০৪, আল-মিলালু ওয়ান নিহাল, পৃ.১০৮।




                              সালাফী আকিদা:




১. সালাফীদের অন্যতম শায়খ হলেন মুহাম্মাদ বিন আব্দুল ওহাব নজদী। তিনি বেশ কিছু কিতাব লিখেছেন। এসব কিতাবের অন্যতম একটি কিতাব হলো কিতাবুত তাউহীদ। কিতাবুত তাউহীদের একটি ব্যাখ্যা লিখেছে মুহাম্মাদ বিন আব্দুল ওহাব নজদীর নাতী শায়খ আব্দুর রহমান ইবনে হাসান। তিনি কিতাবুত তাউহীদের এ ব্যাখ্যার নাম দিয়েছেন ফাতহুল মাজীদ। ফাতহুলী মাজীদ কিতাবুত তাউহীদের বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ। এটি তাহকীক করে প্রকাশ করেছেন, শায়খ আব্দুল কাদের আর-নাউত। ফাতহুল মাজীদের ৪৮৫ পৃষ্ঠায় আল্লাহর আরশে বসার কথা রয়েছে। এখানে রয়েছে,
إذا جلس الرب علي الكرسي
"যখন প্রভূ কুরসীর উপর বসলেন"।

২. সউদি সরকারের সাবেক প্রধান মুফতী সালাফীদের অন্যতম শায়খ মুহাম্মাদ ইবনে ইব্রাহীম আলুশ শায়খও দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহর আরশে বসার আকিদা বর্ণনা করেছেন। কিয়ামতের দিন আল্লাহ তায়ালা রাসূল স. কে মাকামে মাহমুদ বা প্রশংসনীয় মর্যাদা দ্বারা সম্মানিত করবেন। মাকামে মাহমুদ এর অর্থ হলো, আল্লাহ তায়ালা কিয়ামত দিবসে রাসূল স. কে শাফায়াতে উজমা বা সবচেয়ে বড় শাফায়াতের ক্ষমতা দান করবেন। শায়খ মুহাম্মাদ বিন ইব্রাহীম আলুশ শায়খ "মাকামে মাহমুদের" ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন,

" কেউ কেউ বলেছেন, মাকামে মাহমুদ হলো, ব্যাপক শাফায়াত বা সুপারিশ। কেউ কেউ বলেছেন, মাকামে মাহমুদ হলো, আল্লাহ তায়ালা রাসূল স. কে আরশের উপরে তার পাশে বসাবেন। এটি আহলে সুন্নতের প্রসিদ্ধ বক্তব্য" উভয় বক্তব্যের মাঝে কোন বৈপরীত্ব নেই। উভয়ের মাঝে এভাবে সমন্বয় করা সম্ভব যে উভয়টি রাসূল স. কে দেয়া হবে। তবে আল্লাহর পাশে রাসূল স. কে বসানো হবে, এই ব্যাখ্যাটি অধিক যুক্তিসঙ্গত।
[ফতোয়া ও রসাইল, পৃ.১৩৬। শায়খ মুহাম্মাদ ইবনে ইব্রাহীম আলুশ শায়খ, তাহকীক মুহাম্মাদ ইবনে ইব্রাহীম ইবনে কাসেম, প্রথম প্রকাশ, ১৩৯৯ হি:, মাতবায়াতুল হুকুমিয়া, মক্কা]

৩. সালাফীদের বিখ্যাত একজন শায়খ হলেন সালেহ আল-উসাইমিন। শায়খ সালেহ আল-উসাইমিনের উস্তাদ হলেন, আব্দুর রহমান সা'দী। তিনিও আরব সালাফীদের মাঝে বেশ পরিচিত। আব্দুর রহমান সা'দীও আরশে বসার আকিদা পোষণ করেন। তিনি লিখেছেন,
" ইস্তেওয়ার একটি ব্যাখ্যা হলো, স্থির হওয়া বা বসা। এই ব্যাখ্যাটি সালাফ বা পূর্ববর্তীদের থেকে বর্ণিত"
[আল-আজইবাতুস সা'দিয়া আনিল মাসাইলিল কুয়েতিয়্যা, পৃ.১৪৭। তাহকীক, ড. ওলীদ আব্দুল্লাহ। ]

৪. বর্তমান সালাফীদের বিখ্যাত শায়খ হলেন সালেহ আল-উসাইমিন। তিনিওএই ইহুদীবাদী আকিদায় বিশ্বাসী ছিলেন। আল্লাহর আরশে বসার আকিদাটি তিনিও স্বীকৃতি দিয়েছেন। শায়খ সালেহ আল-উসাইমিন তার মাজমুউল ফতোয়ায় ইবনুল কাইয়্যিম এর বক্তব্য এনেছেন। ইবনে তাইমিয়ার বিখ্যাত ছাত্র ইবনুল কাইয়্যূমও আরশে বসার আকিদা রাখতো। শায়খ সালেহ আল-ফাউজান লিখেছেন,
" ইস্তাওয়া শব্দের আরেকটি ব্যাখ্যা হলো, বসা। ইবনুল কাইয়্যিম আস-সাওয়াইকুল মুরসালা (খ.৪, পৃ.১৩০৩) কিতাবে এই ব্যাখ্যাটি খারিজা ইবনে মুসআব থেকে বর্ণনা করেছেন। সূরা ত্বহার ৫ নং আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন, বসা ছাড়া কখনও কি ইস্তাওয়া হয়?
[মাজমুউ ফাতাওয়া ও রসাইল, ইবনে উসাইমিন, খ.১, পৃ.১৩৫, দারুল ওযাতন]

৫. সালাফীদের অন্যতম বিখ্যাত শায়খ হলেন শায়খ সালেহ আল-ফাউজান। তিনি আব্দুল আজীজ বিন ফয়সাল আর-রাজেহীর একটি কিতাবের ভূমিকা লেখে দিয়েছে। কুদুমু কাতাইবিল জিহাদ নামক এই বইয়ে আব্দুল আজিজ রাজেহী আরশে বসার আকিদা সম্পর্কে লিখেছে,
"বসা ছাড়া কখনও কি ইস্তাওয়া হয়? এই কথাটি সঠিক। এর উপর কোন ধুলোবালি নেই। অর্থাৎ এটি নি:সন্দেহে সঠিক।"
[কুদুমু কাতাইবিল জিহাদ, পৃ.১০১]



৬. ইবনে তাইমিয়ার বিখ্যাত ছাত্র হলেন ইবনুল কাইয়্যিম। নাওনিয়াতু ইবনিল কাইয়্যিম নামে তার একটি কিতাব রয়েছে। শায়খ সালেহ আল-ফাউজান ইবনুল কাইয়্যিমের এ কিতাবের উপর সংক্ষিপ্ত টীকা লিখেছেন। তিনি এর নাম দিয়েছেন, আত-তা'লিকুল মুখতাসার আলাল কাসিদাতিত নাউনিয়্যাহ। এ কিতাবে শায়খ ফাউজান আরশে বসার আকিদাটি স্বীকার করেছেন। তিনি লিখেছেন,
" মাকামে মাহমুদ এর ব্যাখ্যা হলো, আল্লাহ তায়ালা রাসূল স. কে আরশে নিজের পাশে বসাবেন।"
[আত-তালীকুল মুখতাসার, সালেহ আল-ফাউজান, পৃ.৪৫৩]




                         আশ্চর্যজনক স্ববিরোধীতা :o :



আকিদার ক্ষেত্রে সালাফী শায়খদের দোদুল্যমান অবস্থা দেখলে সত্যিই আশ্চর্য লাগে। এদের নির্দিষ্ট কোন দিক নেই। এখন পূর্বে থাকলে কিছুক্ষণ পরে ঠিকই পশ্চিমে যায়। এধরনের স্ববিরোধী অবস্থান বড় বিস্ময়কর। শায়খ সালেহ আল-ফাউজান অত্যন্ত পরিষ্কার ভাষায় আল্লাহর বসার আকিদা স্বীকার করেছেন। যারা এটা অস্বীকার করে তাদেরকে দুর্বল মস্তিষ্কের আখ্যাযিত করেছেন। এমনকি তাদের কথা ধর্তব্য নয় বলেও রায় দিয়েছেন। অথচ তিনি আবার লিখেছেন,

প্রশ্ন: যে ব্যক্তি এই বিশ্বাস করে যে, আল্লাহ ইস্তাওয়া গ্রহণ করেছেন, অর্থাৎ তিনি আরশে বসেছেন, তার সম্পর্কে আপনার বক্তব্য কী? এটা কি তা’বীল বা ব্যাখ্যার অন্তুর্ভূক্ত হবে?

১. উত্তর: এটি বাতিল ও ভ্রান্ত। কেননা বসা দ্বারা ইস্তাওয়ার ব্যাখ্যা করা হয় না।আর আমরা নিজেদের পক্ষ থেকে কিছু বলি না।
[শরহু লুময়াতিল ই’তেকাদ, পৃ.৩০৫]

২. শায়খ ইবনে জিবরীন সালাফীদের অন্যতম শায়খ। তিনি আল-জওয়াবুল ফাইক ফির রদ্দি আলা মুবাদ্দিলিল হাকাইক নামে একটা পুস্তক লিখেছেন। এই পুস্তকে তিনি আল্লাহর বসার আকিদাটি সম্পূর্ণ অস্বীকার করেছেন। এমনকি যারা এ আকীদাকে আহলে সুন্নতের আকিদা বা নজদের ওহাবী বা সালাফী আলেমদের আকিদা বলে থাকে, তাদেরকে মিথ্যুক বলেছেন। তিনি লিখেছেন,
“সালাফে সালেহীনের কিতাবে ইস্তাওয়া শব্দের ব্যাখ্যায় বসার কোন অর্থ উল্লেখ নেই। সুতরাং আহলে সুন্নতের দিকে এই আকিদা সম্পৃক্ত করা কিংবা সালাফী আলেমদের দিকে এই আকিদা সম্পৃক্ত করা, তাদের সম্পর্কে মিথ্যাচার বৈ কিছুই নয়।“


৩. শায়খ আলবানীর বক্তব্য:

শায়খ নাসিরুদ্দীন আলবানীর মতে যেসব হাদীসে স্পষ্টভাবে আল্লাহর দিকে বসার কথা উল্লেখ রয়েছে এগুলো জাল হওয়া বান্ছনীয়। কেননা এসব হাদীসের বক্তব্য মুনকার। কেননা আল্লাহর আরশে বসার ব্যাপারে কোন সহীহ হাদীস নেই। আর বসার কথা যেসব হাদীসে রয়েছে, সেগুলো কখনও রাসূল স. এর হাদীস হতে পারে না। কারণ আল্লাহর দিকে বসার সম্পৃক্ততাই প্রমাণ করে যে এটি রাসূলস. এর হাদীস নয়। শায়খ আলবানীর সব লেখা সংকলন করে একটি মউসুয়া বের করা হয়েছে। এই মউসুয়ার প্রথম খন্ডে আকিদা বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রথম খন্ডের ৩৪৩ পৃষ্ঠার শিরোনাম হলো,
“আল্লাহ তায়ালা জন্য বসার আকিদাটি ভিত্তিহীন”
এখানে শায়খ আলবানী বলেছেন,

“ আল্লাহর বসার ব্যাপারে কোন বিশুদ্ধ বর্ণনা নেই। সুতরাং আল্লাহর দিকে বসার আকিদা সম্বলিত হাদীস জাল হওয়াটাই বান্চনীয়”


এছাড়া শায়খ আলবানী লিখেছে :

এ বর্ণনায় আল্লাহ তায়ালার দিকে বসার কথা সম্পৃক্ত করা হয়েছে। এর দ্বারা আল্লাহ তায়ালা আরশে স্থির আছেন এটা সাব্যস্ত হয়। অথচ আল্লাহর বসার ব্যাপারে বিশুদ্ধ কোন বর্ণনা নেই। সুতরাং এটি বিশ্বাস করা এবং তা আল্লাহর দিকে সম্পৃক্ত করা বৈধ হবে না।
[মুখতাসারুল উলু, পৃ.১৭, প্রথম সংস্করণ]




Saturday, May 30, 2015

শাবানের ১৫ তম রাত্রি বা শবে বরাতের নামকরন ও তার অস্তিত্ব প্রমান (পর্ব ১) :-


     

                        শবে বরাতের নামকরণ :-


অর্ধ শাবানের রাত্র বা শা’বান মাসের ১৫ তারিখ রাত্রটি হল শবে বরাত :-


শবে বারাআতের কয়েকটি বিশেষ নাম :

১) লাইলাতুল বারাআত- মানে পাপ মুক্তির রাত

২) লাইলাতুল মুবারাকা- মানে বরকতের রাত্রি

৩) লাইলাতুল কিসমত- অর্থ বন্টনের রাত

৪) লাইলাতুত তাকফীর- অর্থাৎ এ রাতে সারা বছরের গুনাহের কাফফারা হয়

৫) লাইলাতুল এজাবত- অর্থ দোয়া কবুলের রাত

৬) লাইলাতুল ঈদিল মালায়েকা- অর্থাৎ ফেরেশতাদের ঈদের রাত

৭) লাইলাতুল জাযআ- অর্থাৎ পুরুস্কারের রাত

৮) লাইলাতুশ শাফায়া- অর্থাৎ সুপারিশের রাত

৯) লাইলাতুল গুফরান- অর্থাৎ মার্জনার রাত

১০) লাইলাতুত তাজীম- অর্থাৎ সম্মানী রাত

১১) লাইলাতুর রুজহান- অর্থাৎ পাল্লা ভারির রাত

১২) লাইলাতুল ইতকে মিনান্নিরান- অর্থাৎ দোযখ হতে মুক্তির রাত

১৩) লাইলাতুল দোয়া বা দোয়ার রাত্রি

১৪) লায়লাতুল রহমত বা রহমতের রাত্রি

১৫) লায়লাতুল মাগফিরাত বা ক্ষমার রাত্রি ,

১৬) লায়লাতু্ত তাওবাহ বা তওবাহ করার রাত্রি ইত্যাদি।



★★★ স্থানভেদে শবে বরাতের আরো বিভিন্ন নাম জানা যায় :-


★ ইরান ও আফগানিস্তানে নিম শা'বান।

★ আরবী ভাষাভাষীর বলে নিসফ্ শা'বান।

★ মালয় ভাষাভাষীর বলে নিসফু শা'বান।

★ তুর্কি ভাষাভাষীর বলে বিরাত কান্দিলি।

★ ভারতীয় উপমহাদেশে বলা হয় শবে বরাত।





শবে বরাতের কয়েকটি নাম ও নামকরণের কারণ প্রমানসহ দেখুন :-

১। লাইলাতুম মুবারাকাহ তথা বরকতপূর্ণ রজনীঃ

কুরআনের ভাষায় একদল মুফসসিরীনের মতানুযায়ী-এটির নাম লাইলাতুম মুবারাকাহ ( ليلة مباركة ) তথা বরকতপূর্ণ রজনী। এ রাতটিকে মোবারাকাহ বলার কয়েকটি কারণ রয়েছে।

ক)

এ রাতে কুরআনুল কারীম লৌহে মাহফুজ থেকে এ দুনিয়ার আসমানে অবতীর্ণ করা হয়। অথবা এ রাত্রে কুরআনুল কারীমের অবতরণের ফায়সালা বা সিদ্ধান্ত গৃহীত হয় এবং ঠিক সে বছর রমজান মাসের শবে ক্বদরেই পবিত্র কুরআন নাযিল শুরু হয়। এ দৃষ্টিকোণে রাতটি বরকতপূর্ণ ও মহাপবিত্র রজনী। তাই একে “ লাইলাতুম মুবারাকাহ ” (বরকতপূর্ণ রজনী) বলে নামকরণ করা হয়েছে।

খ)

এ রাতের প্রারম্ভেই অগণিত ফেরেশতা রহমত ও বরকত নিয়ে অবতীর্ণ হয় এবং রাতব্যাপী জমিনে বিচরণ করে এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ বান্দাদের উপর রহমত বর্ষণ করতে থাকে। যেমনটি হাদীছে বর্ণিত রয়েছে। তাই রাতটিকে বরকতপূর্ণ রাত বলা হয়।

গ)

এ রজনীতে আল্লাহ তাআলা যমযমের পানির মধ্যে বিশেষ বরকত নাযিল করেন এমনকি বাহ্যিকভাবেও যমযমের পানি বৃদ্ধির মাধ্যমে সে বরকত পরিলক্ষিত হয়। যার বর্ণনা তাফসীর গ্রন্থে বিদ্যমান। যেমনঃ

قيل يزيد فى هذه الليلة ماء ز مز م زيادة ظاهرة

( হাশিয়াতুত তাফসীরে কাবীরঃ খ-৭, পৃ-৬৯৩ )

২। লাইলাতুন নিসফি মিন শা’বান তথা শা’বানের পঞ্চদশ রজনীঃ

হাদীছের ভাষায় লাইলাতুল বারাআত এর একটি প্রসিদ্ধ নাম হচ্ছে ليلة النصف من شعبان লাইলাতুন নিসফি মিন শা’বান। (এ নামটি ছাড়াও আরো বিভিন্ন নাম হাদীছ গ্রন্থে পাওয়া যায়) যার অর্থ হলো মধ্য শাবানের রাত্রি বা ১৫ই শাবানের রাত। কারণ শবে বরাত সংশ্লিষ্ট সকল-বরকত ফযীলত ও বৈশিষ্ট্যাবলী এ রাতেই অবস্থিত। তাই হাদীছ শরীফে মধ্য-শাবানের রাত, তথা ১৫ই শাবানের রাত দ্বারা সর্বজন পরিচিত শবে বরাতকেই বুঝানো হয়েছে।

৩। লাইলাতুল বরাআতঃ

লাইলাতুল বারাআত ليلة البراءة বারাআত শব্দের অর্থ মুক্তি লাভ। হাদীসের ভাষ্য অনুযায়ী এ রাত্রিতে যেহেতু আল্লাহ তাআলা নেক বান্দাদের এক বৃহৎ দলের গুনাহ মাফ করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে দেন। তাই এ রাতটিকে “ লাইলাতুল বারাআত ” বলে নামকরণ করা হয়েছে। এর প্রমাণ স্বরূপ দুটি কিতাবের উদ্ধৃতি প্রদান করা হলোঃ

ক) ইমাম ফখরুদ্দীন রাযী (রহঃ) বলেনঃ

“ এ রাতকে লাইলাতুল বারাআত করে এ জন্যই নামকরণ করা হয়েছে যে, টেক্স আদায়কারীগণ জনগণ থেকে পূর্ণ কর আদায় করে তাদেরকে “ বারাআত ” অর্থাৎ দায়মুক্ত বলে একটি দলীল হস্তান্তর করতেন, তদ্রূপ আল্লাহ তাআ’লাও মুমিন বান্দাদেরকে - এ রাতে জাহান্নাম থেকে মুক্তির কথা লিখে দেন। ”

( দেখুন তাফসীরে কবীরঃ খ – ১৪, পৃ – ২৩৯ )

খ) তাফসীরে রূহুল বয়ানে ওমর বিন আব্দুল আযীয (রহঃ) সম্পর্কে একটি চমৎকার ঘটনা উল্লেখ করা হয়েছে, প্রমাণস্বরূপ এখানে উল্লেখ করা যেতে পারে।

“ হযরত ওমর বিন আব্দুল আযীয (রহঃ) মধ্য শাবানের রাতে যখন নামাযের সিজদাহ থেকে মাথা উঠান তখন সবুজ রং এর একটি কাগজের টুকরা পেলেন যার নূরের আলো আসমান পর্যন্ত ছড়িয়ে রয়েছে। তাতে লিখা ছিল “ আল্লাহ পাক তার প্রিয় বান্দা ওমর বিন আব্দুল আযীযকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে ঘোষণা দিলেন।” ”

( দেখুন রূহুল বয়ানঃ খ – ৮, পৃ – ৪০৪ )

৪। লাইলাতুস্‌সাক তথা সনদের রজনীঃ

শবে বরাতের আরেকটি নাম হাদীছে এসেছে ( ليلة الصك ) “ লাইলাতুসসাক ” আভিধানিক অর্থ হলো এক্বরার নামা বা স্বীকারমূলক দলীল দস্তাবেজ। এ নামে নামকরণের কারণ হলো এ পবিত্র রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ ক্ষমা করে দেয়ার প্রমাণ স্বরূপ জাহান্নাম থেকে মুক্তির সনদ-দলীল জারি করেন।

৫। লাইলাতুর রহমাহ তথা রহমতের রাতঃ

আরেকটি নাম রয়েছে ( ليلة الرحمة ) লাইলাতুর রহমাহ তথা রহমতের রাত। শবেবরাতকে রহমতের রাত হিসেবে এ জন্য নামকরণ করা হয়েছে যে, রসূলুল্লাহ (সঃ) হাদীছ শরীফে উল্লেখ করেছেন যে, আল্লাহ তাআলা আমার উম্মতের উপর এ রাতে বনুকাল্‌ব গোত্রের ছাগলের পশম পরিমাণে রহমত নাযিল করেন। অর্থাৎ অসংখ্য বান্দাকে ক্ষমা ও মার্জনা করেন।

( তাফসীরে কাবীরঃ খ-৭, পৃ-৪৪৫ )

শবে বরাতকে এ সব নামে নামকরণ প্রসঙ্গে প্রমাণ স্বরূপ তাফসীরগ্রন্থসমূহ থেকে ইমাম ফখরুদ্দীন রাযী (রহঃ) এর তাফসীর কাবীরের বর্ণনা নিম্নে পেশ করা হচ্ছে। তিনি বলেনঃ

“ মধ্য-শাবানের রাতের আরো চারটি নাম রয়েছে যথাঃ লাইলাতুম মুবারাকাহ, লাইলাতুল বারাআত, লাইলাতুসসাক ও লাইলাতুর রহমাহ ইত্যাদি। ”

( দেখুন তাফসীরে কবীরঃ খ – ১৪, পৃ – ২৩৯ )




                     কুরআন ও হাদিসে এই নামের অস্তিত্ব :


★ পবিত্র কোরআনে একে ‘লায়লাতুল মুবারাকাহ’ বলে উল্লেখ করা হয়েছে।

                                    প্রমান :


★ আল্লাহ পাক তিনি ইরশাদ করেন-

انا انزلنه فى ليلة مبركة انا كنا منذرين. فيها يفرق كل امر حكيم. امرا من عندنا انا كنا مرسلين.

অর্থ: “নিশ্চয়ই আমি বরকতময় রজনীতে (শবে বরাতে) কুরআন শরীফ নাযিল করেছি অর্থাৎ নাযিলের সিদ্ধান্ত নিয়েছি। আর আমিই ভয় প্রদর্শনকারী। উক্ত রাত্রিতে আমার পক্ষ থেকে সমস্ত প্রজ্ঞাময় কাজ গুলো ফায়সালা করা হয়। আর নিশ্চয়ই আমিই প্রেরণকারী।” (সূরা দুখান-৩, ৪, ৫)



                                   ব্যাখ্যা :-

★ মুফাসসির কুল শিরোমণি রঈসুল মুফাসসিরীন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি স্বীয় তাফসীরে উল্লেখ করেন,” মহান আল্লাহ পাক তিনি লাইলাতুম মুবারাকাহ বলতে শা’বান মাসের মধ্য রাত বা শবে বরাতকে বুঝিয়েছেন। মহান আল্লাহ পাক তিনি এ রাতে প্রজ্ঞাময় বিষয়গুলোর ফায়সালা করে থাকেন।

Reference :-

★ ছফওয়াতুত তাফাসীর, তাফসীরে খাযীন ৪র্থ খন্ডঃ ১১২ পৃষ্ঠা,
★ তাফসীরে ইবনে আব্বাস,
★ তাফসীরে মাযহারী ৮ম খন্ডঃ ৩৬৮ পৃষ্ঠা,
★ তাফসীরে ইবনে কাছীর,
★ বাগবী, কুরতুবী, কবীর, রুহুল বয়ান,
আবী সাউদ, বাইযাবী, দূররে মানছূর,
জালালাইন, কামলালাইন, তাবারী, লুবাব, নাযমুদ দুরার, মাদারিক।


★ কুরাআনুল কারিম থেকেঃ- সুতরাং মহান আল্লাহ পাক তিনি যে সুরা দু’খান-এ বলেছেন, ” আমি বরকতময় রজনীতে কুরআন শরীফ নাযিল করেছি ” এর ব্যাখ্যামুলক অর্থ হল ” আমি বরকতময় রজনীতে কুরআন শরীফ নাযিলের ফায়সালা করেছি “। আর সুরা ক্বদর-এ ” আমি ক্বদরের রজনীতে কুরআন শরীফ নাযিল করেছি ” এর ব্যাখ্যামুলক অর্থ হল ” আমি ক্বদরের রজনীতে কুরআন শরীফ নাযিল করেছি “। অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি শবে বরাতে কুরআন শরীফ নাযিলের সিদ্ধান্ত নেন এবং শবে ক্বদরে তা নাযিল করেন।



                                হাদিস থেকে :-


★ হাদীস শরীফে এ রাতকে হাদিসে উল্লেখ করা হয়েছে :-
ليلة النصف من شعبان অর্থাৎ শা’বানের পঞ্চদশ (১৫ তম) রাত বলেই এর বিভিন্ন তাৎপর্য তুলে ধরা হয়েছে।

★ মুলত : শবে বরাআত (شب براءت) শব্দটি ফারসী ভাষা হতে উদ্ভুত। শব (شب ) এবং বরাআত (براءت) এর সমন্বয়ে গঠিত।

*** ‘‘শব’’ অর্থ রজনী বা রাত্রি।
*** আর ‘বরাআত’ শব্দের অর্থ পবিত্রতা, নাজাত, মুক্তি, পরিত্রাণ, উদ্ধার ,আশ্রয় ,অব্যাহতি, দায়মুক্তি, বন্টন ,বরাদ্দ ইত্যোদি।
সুতরাং শবে বরাত বা লায়লাতুল বরাত অর্থ বন্টন, বরাদ্দ ,পবিত্রতা ,নাজাত ও মুক্তির রাত।

 এর রাতে যেহেতু অগণিত মানবের গুনাহ ক্ষমা করে দেয়া হয় এবং বহু জাহান্নামীদের জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়, এজন্যই রাত্রটি শবে বরাআত বা মুক্তির রজনী নামে পরিচিত। পরিভাষায় শবে বরাআত না বলে শবে বরাত বলা হয়।



                                   প্রমান :


শুধুমাত্র উদাহরনের জন্য ১টি প্রমান দিলাম পরবর্তীতে বিস্তারিত ভাবে অনেক হাদিস বর্নিত হয়েছে।

★★★ হযরত মুয়াজ ইবনে জাবাল (রা.) এর হাদীস-

5665 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى الْعَابِدُ بِصَيْدَا، وَابْنُ قُتَيْبَةَ وَغَيْرُهُ، قَالُوا: حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ الْأَزْرَقُ، قَالَ: حَدَّثَنَا أَبُو خُلَيْدٍ عُتْبَةُ بْنُ حَمَّادٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، وَابْنِ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ مَالِكِ بْنِ يُخَامِرَ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَطْلُعُ اللَّهُ إِلَى خَلْقِهِ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ»

অর্থ : হযরত মুয়াজ বিন জাবাল রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-অর্ধ শাবানের রাতে [শবে বরাতে]আল্লাহ তাআলা তাঁর সমস্ত মাখলুকের প্রতি মনযোগ আরোপ করেন এবং মুশরিক ও বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তি ছাড়া সকলকে ক্ষমা করে দেন।

★ সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৬৬৫,

★ মুসনাদুল বাজ্জার, হাদীস নং-২৭৫৪,

★ মুসনাদে ইসহাক বিন রাহওয়াই, হাদীস নং-১৭০২,

★ তাবারানী : আল মুজামুল আওসাত, হাদীস নং-৬৭৭৬,

★ আল মুজামুল কাবীর, হাদীস নং-২১৫,

★ সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-১৩৯০,

★ মুসনাদুশ শামীন, হাদীস নং-২০৩,

★ মুসন্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-৩০৪৭৯,

★ শুয়াবুল ঈমান, হাদীস নং-৬২০৪

★ শো’আবুল ঈমান হাদীস নং-৩৫৫২

★ সুনানে ইবনে মাজাহ, হাদীস নং- ১/৪৪৫;

★ মুসনাদে আহমদ, হাদীস নং- ২/১৭৬;

★ সুনানে বায়হাকী, হাদীস নং- ৩/৩৮১; হাদীসটি সহীহ)

★ কিতাবুস সুন্নাহ-১/২২৪, হাদীস-৫১২,

★ আল ইহসান-৭/৪৭,

★ মাওয়ারিদুয যমআন-৪৮৬, হাদীস-১৯৮০,

★ মাজমাউ যাওয়াইদ-৮/৬৫,

★ সিলসিলাতুস সহীহা-৩/১৩৫, হাদীস-১১৪৪,

★ আততারগীব-২/২৪২


░▒▓█► হাদীসটির মান :

হাদীসটি সম্পূর্ণ সহীহ

০১. ইমাম ইবনে হিব্বান (রহ.-৩৫৪) বলেন, হাদীসটি সহীহ। সহীহ ইবনে হিব্বান-১২/৪৮১, হাদীস-৫৬৬৫।

০২. আহলে হাদীসদের মহাগুরু শায়খ নাসীর উদ্দীন আলবানী(১৪২০) বলেন-

سلسلة الأحاديث الصحيحة وشيء من فقهها وفوائدها (3/ 135)
1144 - " يطلع الله تبارك وتعالى إلى خلقه ليلة النصف من شعبان، فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن ".
حديث صحيح، روي عن جماعة من الصحابة من طرق مختلفة يشد بعضها بعضا وهم معاذ ابن جبل وأبو ثعلبة الخشني وعبد الله بن عمرو وأبي موسى الأشعري وأبي هريرة وأبي بكر الصديق وعوف ابن مالك وعائشة.

উক্ত হাদীসটি সহীহ, যা সাহাবায়ে কেরাম (রা.) এর এক বড় জামাত বর্ণনা করেছেন এবং একটি হাদীস অন্য হাদীস এর সনদকে আরো মজবুত করে তুলে। সাহাবীদের থেকে বর্ণনাকারীগণ হলেন :

(০১) হযরত মুয়াজ ইবনে জাবাল (রা.)

(০২) আবূ সালাবা আল খাসানী (রা.)

(০৩) আব্দুল্লাহ ইবনে আমর (রা)

(০৪) আবূ মূসা আল আশআরী (রা.)

(০৫) আবূ হুরায়রা (রা.)

(০৬) আবূ বকর সিদ্দীক (রা.)

(০৭) আউফ ইবনে মালেক (রা.)

(০৮) হযরত আয়েশা (রা.)।

Reference : সিলসিলাতুস সহীহা-৩/১৩৫, হাদীস-১১৪৪।



❁✪আরো একটি সন্দেহের অবসান❁✪



★ আপত্তি : শবে বরাত সম্পর্কে কেউ কেউ বলে থাকেন যে, (বরাআত) براءت শব্দটি মুল ধাতু হচ্ছে (তাবাররা) تبرا
সুতরাং শবে বরাআত অর্থ, শবে তাবাররা’’ (شب تبرا) বা তাবাররার রাত্রি। কুরআন ও হাদীসের যত জায়গায় তাবাররা বা অনুরূপ কোন শব্দ ব্যবহার করা হয়েছে, অসন্তুষ্টি অর্থেই ব্যবহৃত হয়েছে। সে হিসাবে শবে বরাত’’ অর্থ হয় অসন্তুষ্টির রাত। একটি পবিত্র রজনীর ক্ষেত্রে এমন নাম মোটেও শোভনীয় নয়।

★ জবাব : তাদের এ ধরণাও যুক্তিহীন একটি দাবীমাত্র।

(বরাআত) براءت শব্দটি কেবল (তাবাররা) تبرا বা অসন্তুষ্টি অর্থেই ব্যবহৃত হয় এমন নয় বরং পবিত্রতা, নাজাত, মুক্তি ও পরিত্রাণ ইত্যাদি অর্থেও শব্দটি বহুল ব্যবহৃত। কুরআন ও হাদীসে এর একাধিক প্রমাণ রয়েছে। যেমন-

(১) সূরা ক্বামার এর ৪৩ নং আয়াতে বলা হয়েছে-

{ أَكُفَّارُكُمْ خَيْرٌ مِنْ أُولَئِكُمْ أَمْ لَكُمْ بَرَاءَةٌ فِي الزُّبُرِ } [القمر: 43]

অর্থাৎ : তোমাদের মধ্যকার কাফেররা কি তাদের চেয়ে উত্তম? না তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে?
এ আয়াতে বরাআত (براءت ) শব্দটি মুক্তি অর্থে এসেছে।

(২) সূরা আহযাব এর ৬৯ নং আয়াতে বলা হয়েছে-

{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا } [الأحزاب: 69]

অর্থাৎ : হে মুমিনগণ! মূসাকে (আ.) যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মত হয়োনা। তারা যা বলেছিল আল্লাহ তা থেকে তাকে নির্দোষ প্রমাণ করে ছিলেন।

এখানে নির্দোষ প্রমাণ শব্দটি বরাআত (براءت ) শব্দের অনুবাদ।

(৩) বুখারী শরীফের تعدل النساء بعضهن بعضا অধ্যায় ২৬৬ নং হাদীসে বলা হয়েছে :

قال لها أهل الإفك ما قالوا ، فبرأها الله منه ـ

অর্থাৎ : অপবাদ আরোপকারীরা তার (হযরত আয়েশা রা.) ব্যাপারে যা বলার বলেছিল। আল্লাহপাক তা থেকে তাকে পবিত্র ঘোষণা করেছেন। এর কয়েক লাইন পর বলা হয়েছে :

فإن كنت بريئة فسيرئك الله ـ

অর্থাৎ : যদি তুমি পবিত্র আর নির্দোষ হয়ে থাকো তবে অতি সত্বর আল্লাহ পাক তোমার পবিত্রতা ঘোষনা করবেন।

★ এছাড়াও আরো বহু আয়াত ও হাদীসে এ শব্দটির প্রয়োগ পরিলক্ষিত হয় যাতে تبرا অসন্তুষ্টি ছাড়া অন্য অর্থে শব্দটিকে ব্যবহার করা হয়েছে এবং সে সকল স্থানে তাবাররা (تبرا ) এর অর্থ গ্রহণ করা সম্ভবই নয়।

★ বরং জায়গা বিশেষে ক্ষমা, নির্দোষিতা, বিচ্ছেদ, অব্যহতি, পবিত্রতা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়েছে। তাই এ কথা বলা মোটেও শুদ্ধ নয় যে, কুরআন ও হাদীসের সর্বস্থনেই براءت বরাআত শব্দটি তাবাররা (تبرا ) অর্থে ব্যবহৃত হয়েছে।

বিপদে আপদের সময় যেসব দোয়া পড়বেনঃ

বিপদ-মসিবতে পাঠ করার জন্য কতিপয় দোয়া  এবং এর জন্য আমল: ♦১) উম্মে সালমা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহি ও...