Showing posts with label হাদিস পর্যালোচনা. Show all posts
Showing posts with label হাদিস পর্যালোচনা. Show all posts

Saturday, September 19, 2015

উমর (রা:)ইসলাম গ্রহণের ঘটনা নিয়ে জালীয়াতী করেছেন আহলে হাদীস শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসূফ :-

আহলে হাদিসের ধোঁকাবাজির জবাব : ওমর (রা) এর ইসলাম গ্রহনের কাহিনী নাকি ভুয়া? 

কৃতজ্ঞতায় : ইমরান খান

তাদের ধোঁকাবাজির ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন ঃ

http://moklasiasunni.blogspot.com/2015/09/blog-post_19.html



(প্রসঙ্গ উমর (রা:)ইসলাম গ্রহণের ঘটনাটি নাকি মিথ্যা বানোয়াট বলে বক্তব্য প্রদান করেছেন আহলে হাদীসের শায়খ তার জবাবে এই পোষ্ট)







  • উমর (রা:)ইসলামের গ্রহণের ঘটনাটির হাদীস :
  • উমর (রা:) মুহাম্মদ (সা) কে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথিমধ্যে তার বন্ধু নাইম বিন আবদুল্লাহর সাথে দেখা হয়। নাইম গোপনে মুসলিম হয়েছিলেন তবে উমর তা জানতেন না। উমর তাকে বলেন যে তিনি মুহাম্মদ (সা) কে হত্যার উদ্দেশ্যে যাচ্ছেন। এসময় উমর তার বোন ও ভগ্নিপতির ইসলাম গ্রহণের বিষয়ে জানতে পারেন।[১৪]
  • এ সংবাদে রাগান্বিত হয়ে উমর তার বোনের বাড়ির দিকে যাত্রা করেন। বাইরে থেকে তিনি কুরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পান। এসময় খাব্বাব বিন আরাত তাদের সুরা তাহা বিষয়ে পাঠ দিচ্ছিলেন। [১৫] 
  • উমর ঘরে প্রবেশ করলে তারা পান্ডুলিপিটি লুকিয়ে ফেলেন। কিন্তু উমর তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে একপর্যায়ে তাদের উপর হাত তোলেন। এরপর বোনের বক্তব্যে তার মনে পরিবর্তন আসলে তিনি স্নেহপূর্ণভাবে পান্ডুলিপিটি দেখতে চান। কিন্তু তার বোন তাকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে বলেন এবং বলেন যে এরপরই তিনি তা দেখতে পারবেন।[১৬] 
  • উমর গোসল করে পবিত্র হয়ে সুরা তাহার আয়াতগুলো পাঠ করেন। এতে তার মন ইসলামের দিকে ধাবিত হয়। এরপর তিনি মুহাম্মদ (সা) এর কাছে গিয়ে ইসলামগ্রহণ করেন। 
  • রেফারেন্স :-
       
বুখারী শরীফ-হামেদীয়া প্রকাশনী-৫ম খন্ড-১২৯-১৩০ পৃ:.
সীরাত ইবনে হিশাম-ইসলামিক ফা:-১মখন্ড-৩০৩-৩০৫ পৃ:.
ইসলামের ইতিহাস-ইসলামিক ফা:-১মখন্ড-১০৫ পৃ:.
সীরাতে মোস্তফা-ইসলামিক ফা:-১মখন্ড-২২৬ পৃ:






Friday, September 18, 2015

মুমিন বান্দার কলবে আল্লাহর আরশ -- হাদিসটি কি জাল?


আমরা এ গভেষনা করে হাদিসটির সমর্থনে তিনটিরও বেশী হাদিস পাই।

হাদিস নং ১.



হযরত আবি ইনাবাতাল খোলানী (রা.) হতে বর্নিত রাসুল (দ.) ইরশাদ করেন " যমিন বাসী থেকে অবস্থানের স্থান রয়েেছ তোমাদের প্রভুর সেই অবস্থানের (কুদরতী) স্থান হলো মু'মিনের ক্বলব বা অন্তর।

রেফারেন্স :

(১) তাবরানী, মুসনাদে সামীন,২/১৯পৃ.হাদিসঃ ৮৪০,
(২) জালালুদ্দিন সুয়ূতী, জামেউস সগীর,১/৩৬৪পৃ. হাদিসঃ ২৩৭৫ ও জামিউল আহাদিস, ৯/১৯৬পৃ.৮২৩৩
(৩) সাখাভী, মাকাসিদুল হাসানা, ৩৮০পৃ.হাদিসঃ ৯৯০
(৪) আজলূনী, কাশফুল খাফা, ২/১৭৫পৃ.হাদিসঃ২২৫৪
(৫) ইরাকী, তাখরীজে ইহইয়াউল উলূমুদ্দিন, ১/৮৯০পৃ.
(৬) শায়খ ইউসুফ নাবহানী,ফতহুল কাবীর,১/৩৭৭পৃ. হাদিসঃ৪০৯১
(৭) মানাভী, ফয়যুল কাদীর,২/৬২৯পৃ.
(৮) আহলে হাদিস নাসিরুদ্দীন আলবানী তার সহিহ হাদিসের গ্রন্থ " সিলসিলাতুল আহাদিসুস সহিহা,হাদিসঃ ১৬৯১ ও সহিহুল জামে, হাদিসঃ ২১৬৩ এ তার দু'টি গ্রন্থের মধ্যে হাদিসটি কে হাসান বা গ্রহনযোগ্য বলে উল্লেখ করতেছেন, কিন্তু আহলে হািদসরা আবার সুযোগ বুঝে তাদের ইমামের কথাও অস্বীকার করে বসে।


হাদিস নং ২



চার মাযহাব এর অন্যতম একজন ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.) বর্ণনা করেন,
হযরত ওহ্হাব ইবনে মুনাব্বাহ (রা.) হতে বর্নিত তিনি বলেন,

" নিশ্চয় মহান আল্লাহ তা'য়ালা আসমান সমূহকে খুলে দিয়েছেন হিযকিল নামক এক ফিরেশতার জন্য। তিনি আরশ পর্যন্ত দেখতে পেলেন এবং বললেন আল্লাহ তুমি পাক পবিত্র, তোমার শান মহান। অতঃপর মহান আল্লাহ বললেন নিশ্চই আসমান সমূহ ও আরশ দূর্বলতা প্রকাশ করছে আমাকে স্থান দিতে কিন্তু মু'মিনের কলব বা অন্তর নম্রতা প্রকাশ করে আমাকে গ্রহন করতেছে।

রেফারেন্স :-

(১) ইমাম আহমদ ইবনে হাম্বল, কিতাবুল যুহুদ,১/৬৯পৃ. দারুল কুতুব ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন,
(২) সাখাভী, মাকাসিদুল হাসানা,৪২৯পৃ.হাদিসঃ৯৮৮
(৩) আজলূনী,কাশফুল খাফা,২/১৯৫পৃ. হাদিসঃ ২২৫৪
(৪) মোল্লা আলী ক্বারী,আসারুল মারফূআ ফি আখবারিল মাওদ্বুআত,৩১০পৃ.
(৫) মানাভী, ফয়যুল কাদীর, ১/২৮২পৃ.
(৬) ইবনুল ইরাক,তানযিহুশ শরিয়াহ,১/১৪৮পৃ.
(৭) আব্দুল হাই লাখনৌভি, আসারুল মারফূআ, ৩১০পৃ.
(৮) সুয়ূতী, লা-আলিল মাসনূ, ১/২৯৩পৃ.
(৯) আব্দুল করীম জিললী আশ শাফেয়ী (রহ) : ইনসানে কামীল
(১০) নাবহানী : যাওয়াহিরুল বিহার : ১/২৮৩ পৃ

ইমাম সাখাভী, আজলূনী হাদিসটি কে গ্রহনযোগ্য বলেছেন।


হাদিস নং ৩ :



হয়রত ইবনে উমর (রা) হতে বর্নিত,

একদা এক ব্যাক্তি রাসুল (সা) কে জিজ্ঞেস করলেন আল্লাহ কি আসমানে না জমীনে? তিনি বললেন আল্লাহ তার মুমিন বান্দা দের কলবে।

রেফারেন্স :

(১) ৩ লক্ষ হাদিসের হাফেজ ইমাম গাজ্জালি (রহ) : ইহইয়াউল উলুমুদ্দিন ৩/১৫
পৃ

Thursday, May 14, 2015

হাদিসের মান নির্নয় : "জুম'আ হল নিঃস্বদের জন্য হজ্জ্ব স্বরুপ।"


জুমার সম্পর্কিত

জুনায়েদ বাবুনগরী স্বীয় "প্রচলিত জাল হাদিস" বইয়ের ১১২ পৃষ্ঠায় এই হাদিসকে জাল প্রমাণ করতে ব্যর্থ হয়ে লিখেছেন- " জামেউস সগীর কিতাবে উক্ত হাদিসটি আল্লামা মানাবী(রহঃ) উল্লেখ করেছেন"।

জবাবঃ যে কিতাবের সম্মানিত লিখকের নামই জানে না, সে আবার কিসর সহীহ, দ্বঈফ নির্ণয় করবে।মূলত জামেউস সগীর গ্রন্থের লেখক হলেন ইমাম সৈয়ুতী(রহঃ)।


                    ★★★ হাদিসটি হলঃ ★★★


"হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস ( রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্নিত, হুজুর(সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফরমান, জুম'আ হল নিঃস্বদের জন্য হজ্জ্ব স্বরুপ।"

Reference :

★ইমাম সৈয়ুতিঃআল- জামেউস সগীরঃ১/২৭২পৃঃ,হাদিসঃ৩৬৩৫

★ইমাম সাখাভীঃ মাকাসিদুল হাসানাঃ২০৭পৃঃ,হাদিসঃ৩৭০

★আল্লামা আযলূনীঃকাশফুল খাফাঃ১/২৯৮পৃঃ,হাদিসঃ১০৭৪

★ইমাম মানাবীঃফয়জুল কাদীরঃ৩/৩৫৯পৃঃ,হাদিসঃ৩৬৩৫

★আলবানীঃ সিলসিলাতুল দ্বঈফাহঃ১/৩৪৪পৃঃ,হাদিসঃ১৯১,তিনি বলেন হাদিসটি দ্বঈফ।

★★★ সনদ পর্যালোচনাঃ ★★★

(১) উক্ত হাদিসটির একটি সনদ পাওয়া গেল, তবে উক্ত হাদিসের মধ্যে একজন রাবী 'মুকাতিল' সাধারণ দুর্বল থাকার কারণে সনদের ক্ষেত্রে হাদিসটি দ্বঈফ পর্যায়ের।

★ইমাম যাহাবীঃমিযা'নুল ই'তিলাদঃ৩/২৯৮পৃঃ,রাবী নং-৬৯৯৩,দারুল ফিকর ইলমিয়্যাহ, বৈরুত।

★ইমাম ইবনে হাজর আসকালানীঃলিসানুল মিযানঃ৪/৪৫৪পৃঃ।

(২) তবে অপর সনদ যা ইমাম কাযাঈ(রহঃ) এবং ইমাম ইবনে আসাকীর(রহঃ) হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ( রাদ্বিয়াল্লাহু আনহু) এর সুত্রে "মাসাকিন" এর স্থলে " ফুকারা" বর্ণনা করেন।

★ইমাম সৈয়ুতিঃজামেউস সগীরঃ১/২৭৩পৃঃ,হাদিসঃ৩৬৩৬

★ইমাম মানাবীঃফয়জুল কাদীরঃ৩/৩৫৯পৃঃ,হাদিসঃ৩৬৩৬
তবে উক্ত হাদিসেও একজন রাবী দুর্বল।

(৩) অপরদিকে উক্ত হাদিসের সমর্থনে ইমাম দায়লামী(রহঃ) হযরত ইবনে উমর(রাদ্বিয়াল্লাহু আনহু) হতে আরেকটি দ্বঈফ সনদ বর্ণনা করেছেন।

★ইমাম কদ্বায়ীঃ মুসনাদে শিহাবঃ১/৮১পৃঃ,হাদিসঃ৭৯

(৪) শুধু তাই নয় ইমাম ইবনে মাজাহ(রহঃ) দ্বঈফ সনদে উক্ত শব্দে হযরত আবু হুরায়রা(রাদ্বিয়াল্লাহু আনহু) এর সুত্রে বর্ণনা করেন।

★ইমাম আযলূনীঃকাশফুল খাফাঃ১/২৯৮পৃঃ,হাদিসঃ১০৭৪

(৫) এই হাদিসটি আরেকটি শক্তিশালী সনদ পাওয়া যায় হযরত যাহহাক বিন মুযাহিম ( রাদ্বিয়াল্লাহু আনহুর) সুত্রে।

★ইমাম ফিকহীঃ আখবারে মক্কীয়াঃ১/৩৭৭পৃঃ,হাদিসঃ৭৯৫

তাই আমরা বলতে পারি এই হাদিসের ৪টিরও বেশী সনদে বর্ণিত।তাই হাদিসটি "হাসান" পর্যায়ের এবং মুল বিষয়বস্তু সহীহ।

বিপদে আপদের সময় যেসব দোয়া পড়বেনঃ

বিপদ-মসিবতে পাঠ করার জন্য কতিপয় দোয়া  এবং এর জন্য আমল: ♦১) উম্মে সালমা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহি ও...